গাজীপুরের শফিপুরে অবস্থিত স্থানীয় একটি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা ও মহানগরী সেক্রেটারি/সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) শুরু হওয়া এ শিক্ষাশিবির আগামী ১৮ জুলাই (শনিবার) পর্যন্ত চলবে।

আজ ১৭ জুলাই (জুমআবার) সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংগঠনিক দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

গাজীপুরে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী শিক্ষাশিবির শুরু২

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানি ও ড. মাওলানা ছামিউল হক ফারুকি এবং গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।