গতকাল শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক পরিকল্পনার আলোকে ষান্মাসিক কার্যকরী কমিটির অধিবেশন মহানগরী সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগরী সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় মহানগরী সভাপতি মাওলানা মো: মহিব্বুল্লাহর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম দারসুল কুরআন পেশের মধ্য দিয়ে শুরু করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সহ-সভাপতি, বর্ষিয়ান শ্রমিক নেতা অধ্যাপক হারুনুর রশীদ খান। প্রধান অতিথি বলেন- মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ তিনিই ভালো জানেন মানুষের কল্যাণ কিভাবে অর্জিত হবে। তাই আল্লাহর রাসুল সা. শ্রমিকদের জন্য যে নীতি প্রতিষ্ঠিত করে গেছেন সেই শ্রম নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকরা তার অধিকার ভোগ করতে পারবে। ইসলামি শ্রম নীতির মধ্যে মালিকদেরও অধিকারও রয়েছে। ইসলাম কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করে না।

মহানগরী সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান ষন্মাসিক রিপোর্ট পেশ করেন এবং সকলকে সংশোধনি ও পর্যালোচনার জন্য আহবান করা হয়। রিপোর্টে যে কাজগুলো কম হয়েছে তার দায়ভার উপস্থিত সকলে নিজের দুর্বলতা বলে মহান রবের নিকট ক্ষমা চান এবং বাকি ৬ মাসে কাজের গতি বৃদ্ধি করে তা বাস্তবায়নে ভূমিকা রাখার ওয়াদা করেন। প্রশ্নোত্তর পর্বে জবাব দেন মহানগরী সভাপতি জনাব মাওলানা মো. মহিব্বুল্লাহ।

এ সময় প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন, আপনারা নিশ্চয়ই রিপোর্টের অসমাপ্ত কাজগুলো বছরের বাকি সময়ের সাথে যোগ করে পরিকল্পনার শতভাগ কাজ বাস্তবায়নে সকলে মিলে ভূমিকা রাখালে তা সম্ভব হবে ইনশাআল্লাহ।

অধিবেশনে আরো উপস্থিত ছিলেন মহানগরী সহ-সভাপতি মো. মিজানুল হক, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, জামিল মাহমুদ, মো: মাহবুব আলম, ডা: সুলতান মাহমুদ, মু. সাইফুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: কামাল উদ্দিন রায়হান, মহিলা বিভাগীয় সম্পাদিকা আমেনা বেগমসহ মহানগরী নির্বাহী সদস্য ও কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সবশেষে অধিবেশনর সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।